কেএমপি'র খানজাহান আলী থানার টাকা চু'রি'র অপবাদ দিয়ে চাঞ্চল্যকর সাজমীর হ'ত্যা মা'ম'লা'র এজাহার নামীয় ৩নং ও ৪নং আ'সা'মি আকাশ ও সাকিবকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি
কেএমপি'র খানজাহান আলী থানার টাকা চুরির অপবাদ দিয়ে চাঞ্চল্যকর সাজমীর হত্যা মামলার এজাহার নামীয় ৩নং ও ৪নং আসামি আকাশ ও সাকিবকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
কেএমপি'র খানজাহান আলী থানার টাকা চুরির অপবাদ দিয়ে চাঞ্চল্যকর সাজমীর হত্যা মামলার এজাহার নামীয় ৩নং ও ৪নং আসামি আকাশ ও সাকিবকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ১। এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ, রাতে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি'র খানজাহান আলী থানাধীন মহেশ্বর পাশা এলাকা এবং ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক দুটি অভিযান পরিচালনা করে কেএমপি'র খানজাহান আলী থানার টাকা চুরির অপবাদ দিয়ে চাঞ্চল্যকর সাজমীর হত্যা মামলার এজাহার নামীয় ৩নং ও ৪নং আসামি *১। আকাশ (২২), পিতা- মৃত ওমর আলী, সাং: ফুলবাড়ী গেট, থানা: খানজাহান আলী, এবং ২। সাকিব (২১), পিতা: ফারুক মিয়া, সাং: সেনপাড়া, থানা: দৌলতপুর, উভয় জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করে।* মামলার এজাহার বিশ্লেষণে জানা যায়, ভিকটিম সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেটের সামনে তন্বী স্টোর নামক চায়ের দোকানে কাজ করতো। গত ৬ই সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ, গ্রেফতারকৃত দুজন আসামিসহ মামলার অন্যান্য আসামিরা ভিকটিম সাজমীর ইসলামকে ১,০০০০০ (এক লক্ষ) টাকা চুরির অপবাদ দিয়ে গুরুতর জখম করে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে যায়। মামলার ১নং ও ২নং সাক্ষী ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে তথায় চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ ভিকটিম মৃত্যুবরণ করে।
পরবর্তীতে ভিকটিমের মা শাহানারা বেগম কেএমপি'র খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন। । পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে কেএমপি, খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স