রংপুরের মিঠাপুকুরে কিশোরী অপহরণ মা'ম'লা'র প্রধান আ'সা'মি'কে ঢাকা থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি
রংপুরের মিঠাপুকুরে কিশোরী অপহরণ মা'ম'লা'র প্রধান আ'সা'মি'কে ঢাকা থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি
নিজস্ব প্রতিবেদক
রংপুরের মিঠাপুকুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপহরণের মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।
রংপুর জেলার মিঠাপুকুর থানায় এলাকা থেকে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরী অপহরণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ সাঈদ মিয়া (১৮) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাঈদ মিয়া মিঠাপুকুর থানার গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। গত ১১ জুন, ২০২৬ তারিখ ঐ কিশোরী তার ফুফুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ বিষয়ে, ঐ কিশোরীর পিতা থানায় একটি নিখোঁজ জিডি করেন। তার পরিবারের সদস্যরা কিশোরীকে খোঁজাখুঁজির সময় তার পিতা জানতে পারেন যে, গত ১১ জুন বিকাল ০৩.১৫ ঘটিকার সময় অভিযুক্ত সাঈদ মিয়া তার কয়েকজন সহযোগীকে নিয়ে ঐ কিশোরীকে একটি অটোবাইকে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে কথা বলতে ঐ কিশোরীর পিতা অভিযুক্ত সাঈদের বাড়িতে গেলে সাঈদের বাবা মা কিশোরীর সাথে সাঈদের বিয়ের কথা বলে । পরে, কিশোরীর পরিবারের লোকজনকে নানারকম হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা গত ১১ অক্টোবর, ২০২৬ তারিখে মিঠাপুকুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং-১৩)। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-৪, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ১১ অক্টোবর, ২০২৬ তারিখ রাত ১০.৪০ ঘটিকার সময় ঢাকা জেলার সাভার থানাধীন রংপুরিয়া বাজার (রাজফুলবাড়ীয়া) এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার অপহরণ মামলার প্রধান অভিযুক্ত মোঃ সাঈদ মিয়া কে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে এসআরবি এর প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স