ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৩ ০১:০২:২৮
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেলের স্ট্যান্ড নামানো অবস্থায় চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে জিহাদ হাসান জয় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বটতলী-নিশ্চিন্তা সড়কের রানুর চাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হাসান জয় ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রামের জাইদুল ইসলামের ছেলে।


তিনি এইচএসসি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিশ্চিন্তার দিকে যাচ্ছিলেন জয়। এ সময় মোটরসাইকেলটির স্ট্যান্ড নামানো ছিল। পথে রানুর চাতাল এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত

চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটির স্ট্যান্ড নামানো ছিল। এ অবস্থায় সড়কে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ