ভালুকায় শিক্ষকের উপর হা'ম'লা'র প্র'তি'বা'দে ও হা'ম'লা'কা'রী'দে'র দৃষ্টান্তমূলক শা'স্তি'র দাবিতে মা'ন'ব'ব'ন্ধ'ন
ভালুকায় শিক্ষকের উপর হা'ম'লা'র প্র'তি'বা'দে ও হা'ম'লা'কা'রী'দে'র দৃষ্টান্তমূলক শা'স্তি'র দাবিতে মা'ন'ব'ব'ন্ধ'ন
ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় নিশিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহম্মেদের উপর হামলা ও তার শিশু কন্যা মিসরাত খানম নেন্সিকে অপহরণ চেষ্টার প্রতিবাদে ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ৩ টার দিকে ভালুকা গফরগাঁও সড়কের ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক দিলিপ,
শিক্ষিকা নাজমা খানম, শিক্ষক হাফিজুর রহমান, মিজানুর রহমান, ফেরদৌসুর রহমান, আফতাব উদ্দিন, রুবেল মিয়া, হাসান সোহরোওয়ার্দী শামিম, শিক্ষক মোস্তাক আহম্মেদের স্ত্রী নিরান আকতার ও কন্যা মিরাত খানম নেন্সি সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, হামলাকারী কিশোর গ্যাং সদস্যরা দ্রুত তম সময়ের গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স