ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা ৫ হাজার টাকা জ'রি'মা'না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১২ ১৮:২৭:২৭
ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা  ৫ হাজার টাকা জ'রি'মা'না ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা ৫ হাজার টাকা জ'রি'মা'না
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:


ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে অবৈধভাবে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও প্রসব (ডেলিভারি) কার্যক্রম পরিচালনার অভিযোগে জনসেবা হোমিও হল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ডা. মোছা. রেহেনা সিদ্দীকা কে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে


অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.


নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ। অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ