ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা ৫ হাজার টাকা জ'রি'মা'না
ভালুকায় জনসেবা হোমিও হল সিলগালা ৫ হাজার টাকা জ'রি'মা'না
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে অবৈধভাবে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও প্রসব (ডেলিভারি) কার্যক্রম পরিচালনার অভিযোগে জনসেবা হোমিও হল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ডা. মোছা. রেহেনা সিদ্দীকা কে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে
অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.
নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ। অবৈধভাবে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স