ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
আপডেট সময় :
২০২৬-১০-১২ ১৬:৪৬:২৬
ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ
মোস্তাফিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন আলী এবং উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রিতা মণ্ডল। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ
নিশ্চিত করা, নিরাপত্তা প্রদান এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কন্যাশিশুদের জন্য বৈষম্যহীন, নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স