দুর্গাপুরে প'রি'ত্য'ক্ত ব্যাগ থেকে ১৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল উ'দ্ধা'র
দুর্গাপুরে প'রি'ত্য'ক্ত ব্যাগ থেকে ১৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল উ'দ্ধা'র
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ১৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানার এসআই (নিঃ) রসুল সায়েদী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে বিশেষ অভিযান, মাদক ও চোরাচালানবিরোধী উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মেনকিফান্দা এলাকার ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ মালিকবিহীন অবস্থায় পড়ে আছে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা যাচাই করে ব্যাগ দুটি তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতর থেকে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ১৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা বোতলগুলো জব্দ করে দুর্গাপুর থানায় নিয়ে আসে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, জব্দকৃত মালামাল আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উদ্ধার করা পণ্যের উৎস এবং এর সঙ্গে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স