ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে হ'ত্যা মা'ম'লায় গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১২ ১৪:২৮:১১
সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে হ'ত্যা মা'ম'লায় গ্রে'প্তার সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে হ'ত্যা মা'ম'লা'য় গ্রে'প্তা'র
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।


মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরের গোল চত্বর পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন ফিরোজ তালুকদার পলাশ। পরে চিকিৎসাধীন অবস্থায় মিরপুরের আলোক হাসপাতালে মারা যান তিনি। ফিরোজ রংপুর কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় ফিরোজের স্ত্রী ওই বছরের ২৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ