রেলস্টেশন থেকে অপহরণ করে গৃহবধূকে ধ'র্ষ'ণ, দুই যুবক কা'রা'গা'রে
রেলস্টেশন থেকে অপহরণ করে গৃহবধূকে ধ'র্ষ'ণ, দুই যুবক কা'রা'গা'রে
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন সৈকত (২৮) ও মুস্তাকিম (২০)। রোববার (১১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা। দুপুরে ওই দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, ওই গৃহবধূ তার বড় বোনের সঙ্গে যোগাযোগ করে বোনারপাড়া রেলওয়ে জংশনে যান। তার সাত বছর বয়সী মেয়ে বড় বোনের কাছে লালন-পালন হচ্ছে।
সেখান থেকে তার গোবিন্দগঞ্জে আরেক বোনের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল। জংশন এলাকায় বড় বোন ও ভগ্নিপতির সঙ্গে দেখা হয় তার। তাদের সঙ্গে কথা শেষে পরে রাত ১০টার দিকে তার ভগ্নিপতি পরিচিত সৈকতকে তাকে গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। পরে সৈকত ভ্যানচালক মুস্তাকিমকে সঙ্গে নিয়ে ওই গৃহবধূকে নিয়ে যান। অভিযোগ রয়েছে, তারা তাকে সাঘাটার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণ করেন। ওই গৃহবধূর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন।
এ সময় মুস্তাকিমকে স্থানীয় লোকজন আটক করেন। সৈকত পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সাঘাটা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। পরে দুপুরে ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স