ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শো'ক কাটিয়ে ৮৩ বছর বয়সেও দাবায় সফল রাণী হামিদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১২ ০১:৪৭:৪২
শো'ক কাটিয়ে ৮৩ বছর বয়সেও দাবায় সফল রাণী হামিদ শোক কাটিয়ে ৮৩ বছর বয়সেও দাবায় সফল রাণী হামিদ
নিজস্ব প্রতিবেদক


স্বামী কর্ণেল হামিদকে হারিয়েছেন দুই দশকের বেশি সময় আগে। ছেলে ববি হামিদকে হারানোরও হয়েছে তিন বছর। আর নাতনি কারিনা কায়সার আকস্মিক মৃত্যুবরণ করেছেন মাস চারেক আগে। এত শোক কাটিয়ে ৮৩ বছর বয়সেও দাবার বোর্ডে লড়ে চলছেন রাণী হামিদ৷ বিজ্ঞাপন জাতীয় মহিলা দাবার বাছাইয়ে চতুর্থ হয়ে জাতীয় দাবায় নাম লিখিয়েছেন। ৮৩ বছর বয়সে নাতনির শোক কাটিয়ে খেলা বড়ই কঠিন।


এ নিয়ে রাণী হামিদ বলেন, ‘কারিনার চলে যাওয়া মেনে নেওয়ার মতো নয়। এরপরও জীবন চালিয়ে যেতে হয়। দাবা আমার জীবনের অংশ। যতদিন সুস্থ থাকব খেলব।’ রাণী হামিদ আন্তর্জাতিক মহিলা মাস্টার। এত দিন সরাসরি জাতীয় দাবায় খেলেছেন। এবার ফেডারেশন গত জাতীয় চ্যাম্পিয়ন ও রানার্সআপকে সরাসরি খেলার সুযোগ দিয়েছে। তাই রাণী হামিদকে বাছাই খেলতে হয়েছে। নয় ম্যাচের মধ্যে দুটি হার ও এক ড্র করে সাড়ে ছয় পয়েন্টে চতুর্থ হন। নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘তেমন ভালো খেলতে পারিনি। শিরিনের সঙ্গে এত বাজে চাল দিয়ে হারলাম, খারাপ লাগছে। এক সময় বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এরপরও শেষ পর্যন্ত কয়েকটি জিতে টিকে গেলাম।’ ৮৩ বছর বয়সে এক সপ্তাহের বেশি সময় ফেডারেশনেই ছিলেন রাণী হামিদ। এই নিবেদন সম্পর্কে বলেন, ‘বনানী থেকে পল্টনে আসা যাওয়া অনেক জ্যাম। গাড়ি নাতি নাতনি ও পরিবারের প্রয়োজন। একটু কষ্ট হলেও ফেডারেশনেই থেকেছি।’ বিজ্ঞাপন বছর দুই আগে হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াডে টানা পাঁচ ম্যাচ জিতে চমক সৃষ্টি করেছিলেন। জাতীয় দাবায় শীর্ষ পাঁচে থাকলে আবার অলিম্পিয়াড খেলার সুযোগ থাকছে।


বাছাই উতরালেও অলিম্পিয়াডের আশা সেভাবে করছেন না, ‘এখন মেয়েরা অনেক ভালো খেলে। বাছাই পার হতেই কষ্ট হয়েছে। অলিম্পিয়াডের আশা করি না। এখন সময় কাটানো ও মনের আনন্দে খেলি।’ বাছাইয়ে অংশ নেয়া ৪৪ জনের মধ্যে শীর্ষ ১২ জন জাতীয় দাবায় খেলবেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ রানার-আপ এবং মহিলা ক্যান্ডিডেট ইশরাত জাহান দিবা তৃতীয় স্থান লাভ করেছেন। দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন ও ওয়াদিফা এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার দিবা প্রত্যেকে ৯ খেলায় ৭ পয়েন্ট করে অর্জন করেছেন। টাইব্রেকিং পদ্ধতিতে মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন শিরোপা জয় করেন, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা রানার-আপ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার দিবা তৃতীয় হন। সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন ৭ জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ- বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ, পঞ্চম- মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, ষষ্ঠ-বালাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী, সপ্তম-বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, অষ্টম- মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, নবম-ফেনির নুশরাত জাহান লিজা ও দশম এসএসপিএল স্পের্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ।

বিজ্ঞাপন ছয় পয়েন্ট করে অর্জন করেন ৫ জন খেলোয়াড়। টাইবেকিং পদ্ধতিতে এদের মধ্যে গাইবান্ধার সানজিদা সাকিব একাদশ ও ঢাকা সিটির খন্দকার অনিকা মাওলা দ্বাদশ স্থান পেয়ে জাতীয় মহিলা ‘এ’ দাবায় উন্নীত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ