আদমদিঘীর ছাতিয়ানগ্রামে বিএনপির কারানি'র্যা'তি'ত নেতাকর্মীকে সংবর্ধনা
আপডেট সময় :
২০২৬-১০-১১ ২০:২৯:২৩
আদমদিঘীর ছাতিয়ানগ্রামে বিএনপির কারানির্যাতিত নেতাকর্মীকে সংবর্ধনা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কারানির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।রোববার সন্ধ্যায় ছাতিয়ানগ্রাম হাটখোলায় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরফরাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল।
আলোচনা সভায় বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা গোলাম মোস্তফা, ফিরোজ আলী পিন্টু ও মাহবুবুর রহমান ফটিকসহ স্থানীয় নেতারা।
আলোচনা সভা শেষে কারানির্যাতিত নেতাকর্মীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন বিএনপি নেতা মাহফুজুল হক টিকন, গোলাম মোস্তফা, ফিরোজ আলী পিন্টু, মাহবুবুর রহমান ফটিক, সাইফুল ইসলাম, বাকি সরকার, আবু বক্কর ও মরহুম আশরাফুল সরকার। এ ছাড়া যুবদল নেতা ওয়াহেদুন্নবী তামিম, ওমর ফারুক রতন, মিজান রহমান, মিনহাজ, তামিম, রাজু, আলম, মামুন ও আনিছুর এবং সাবেক ছাত্রদল নেতা বাপ্পি হাসান রাহুল ও সিয়াম হোসেনকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদল নেতা রোহান ইসলাম বিপুল, হীরক, আপন, বাপ্পী, ফারুক, সনি, জাকির, রহমত, হৃদয়, সজল, শাকিল সরকার, সাব্বিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা পারস্পরিক মতবিনিময় করেন।
নিউজটি আপডেট করেছেন : News Room 3
কমেন্ট বক্স