সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
দেশের আনাচে-কানাচে কালচারাল ফ্যা'সি'স্ট'রা এখনও বিভিন্নভাবে অবস্থান করছে : মো. নূরুল ইসলাম বুলবুল এমপি
আপডেট সময় :
২০২৬-১০-১১ ২০:১৯:২৮
দেশের আনাচে-কানাচে কালচারাল ফ্যাসিস্টরা এখনও বিভিন্নভাবে অবস্থান করছে : মো. নূরুল ইসলাম বুলবুল এমপি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, ছত্রিশ জুলাই আন্দোলনের পরেও দেশের আনাচে-কানাচে কালচারাল ফ্যাসিস্টরা এখনও বিভিন্নভাবে অবস্থান করছে। তাদের কারণে বাংলাদেশ আজও হুমকির মুখে। তাদের মোকাবেলায় সাংস্কৃতিক যোগ্যতা অর্জন করতে হবে। চূড়ান্ত বিপ্লবের বিজয় লাভের জন্য সাংস্কৃতিক বিজয় অনস্বীকার্য। আমাদের সেই যোগ্যতা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শনিবার (১০ অক্টোবর) রাতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে কবি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুলের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিল্পী সাইফুল্লাহ মানছুর বলেন, মানুষের সংস্কৃতির ক্ষুধা মিটিয়ে দিয়েছেন মহান আল্লাহ। রবের দেয়া সেই সংস্কৃতি ছাড়া সত্যিকারের ক্ষুধা নিবারণ হবে না। সেক্ষেত্রে সেই সুস্থ সংস্কৃতি যেন কিছুতেই কুলষিত না হয় সেদিক খেয়াল রাখতে হবে।
শিল্পী তাফাজ্জল হোসেন খান বলেন, শিরকের অন্যতম জায়গা হচ্ছে নাতে রাসুল লেখা ও গাওয়া। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে গান লিখতে বা গাইতে গিয়ে অনেকে অসচেতনভাবে শিরক করে বসেন। তাই সুস্থ সংস্কৃতিচর্চায় শিরক মুক্ত নাত লিখা ও গাওয়ার সময় সচেতন থাকতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, কবি ও সম্পাদক জাকির আবু জাফর, বিশিষ্ট সমাজ সেবক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ড. মোবারক হোসাইন। এছঅড়াও অনুষ্ঠানে বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতার ১৩ জোনের মাধ্যমে ৪টি গ্রুপে (ক, খ, গ, ঘ) কয়েক হাজার প্রতিযোগির মধ্য থেকে ২২৪ জন বাছাই করে চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হয়। ২টি বিষয়েই ৪টি করে গ্রুপ থেকে মোট ৮০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
নিউজটি আপডেট করেছেন : News Room 3
কমেন্ট বক্স