পাহাড়ি-বাঙালি নারীদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর উদ্যোগ: শুরু হলো কুটিরশিল্প প্রশিক্ষণ
আপডেট সময় :
২০২৬-১০-১১ ১৯:১৪:০৬
পাহাড়ি-বাঙালি নারীদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর উদ্যোগ: শুরু হলো কুটিরশিল্প প্রশিক্ষণ
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলে শান্তি, সংহতি ও টেকসই উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত পাহাড়ের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে পাহাড়ি ও বাঙালি নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালা। আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৮ বীর (কাপ্তাই জোন)-এর অধীনস্থ বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে এই কর্মশালার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠান
প্রধান অতিথি হিসাবে ছিলেন, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুর্তূজা রাসেল সাইফ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণ কর্মশালাটিতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ২০ জন নারী অংশগ্রহণ করছেন। তাঁদের হস্তশিল্প ও কুটিরশিল্পবিষয়ক বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান
অতিথি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি পাহাড়ি-বাঙালি নারীদের সুপ্ত প্রতিভার বিকাশ, স্বাবলম্বী হওয়া এবং সৃজনশীল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং পার্বত্য এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এটি বিশেষ সহায়ক হবে। অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির যাত্রা ত্বরান্বিত করতে সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স