ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁ'জা'স'হ যুবক গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ১৯:০০:৪০
মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁ'জা'স'হ যুবক গ্রে'প্তা'র মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁ'জা'স'হ যুবক গ্রে'প্তা'র
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :


মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি অবৈধ গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত (১১ অক্টোবর) রাত ৩:৩৫ ঘটিকায় উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চালিতাবুনিয়া এলাকায় অভিযান চালয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী পালিয়ে যায়।


গ্রেপ্তারকৃত আসামির নাম শুভ সাচকী (২২)। সে চালিতাবুনিয়া গ্রামের মৃত সুবাস চন্দ্র সাচকী ও সবিতা রানীর ছেলে। অন্যদিকে পলাতক আসামি হলেন মো: অলিউর রহমান অলির (৪৯)। পুলিশ জানায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তালেবুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো: জাফরুল হাসানের নেতৃত্বে এসআই মো: আবদুল হান্নান মোল্লা, কনস্টেবল মো: জসিম, মো: তুহিন ও শুভংকর চালিতাবুনিয়া এলাকায় শুভ সাচকীর বসতঘরে অভিযান চালান। এসময় ঘরের মধ্যে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ৩টি পোটলায় মোট ৪ (চার) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া


থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত গাঁজা সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪০ ধারায় মঠবাড়িয়া থানায় একটি মামলা (মামলা নং- ২০, তারিখ: ১১/১০/২০২৬ খ্রি:, জিআর-৩৩৩) রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ