ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ১৮:৪৮:৩২
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ‘


নাগরিক অধিকার-আমাদের অঙ্গীকার’ শ্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ত্রিশাল নাগরকি অধকিার আন্দোলন। শনিবার (১০ অক্টোবর) রাতে ত্রিশাল প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ সালের জন্য নির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে এডভোকেট ড. রফিকুল ইসলাম কে সভাপতি ও সাংবাদিক মোখলেছুর রহমান সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। প্রচলিত আইন অনুযায়ী নাগরিক অধিকার


বাস্তবায়নের জন্য নাগরিক মতবিনিময়, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, গনশুনানি, জনসচতেনতামূলক র্কাযক্রম, পারচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নাগরিক সমস্যা নিয়ে জরিপ, সেমিনার ও আলোচনা সভা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি অধ্যাপক বজলুল করিম শাহীন, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক


আলমগীর কবির, আইন ও নাগরিক অধিকার বিষয়ক সম্পাদক মো: নজরুল ইসলাম, নির্বাহী সদস্যারা হলেন, খোরশিদুল আলম মজিব, অধ্যাপক মাহমুদুল করিম সেলিম, এইচ এম জোবায়ের হোসাইন, মো: দেলোয়ার হোসেন, মুহাম্মদ মেজবাহুদ্দোজা, মো: ফয়জুর রহমান ফরহাদ, মো: মাহবুবুল আলম, মো: আব্দুল্লাহ আল ফাহাদ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ