চিংড়িতে জেলি পুশ ধ্বং'স, বিক্রেতাকে জ'রি'মা'না
চিংড়িতে জেলি পুশ ধ্বং'স, বিক্রেতাকে জ'রি'মা'না
নিজস্ব প্রতিবেদক
এম মনির চৌধুরী রানা বোয়ালখালীতে জেলি পুশ করা ৮ কেজি বাগদা চিংড়ি জব্দের পর ধ্বংস। একই সাথে মাছ বিক্রেতা মাহবুবুল আলমকে (৩৫) দুই হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, ওজন বাড়ানোর জন্য চিংড়ি মাছে জেলি পুশ করা হয়েছিল। অভিযানে জব্দ করা চিংড়ি ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়েছে। এ সময় মাছ বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং মাছের বাজারে অনিয়ম বন্ধে তদারকি অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স