ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া সী'মা'ন্তে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যা'র্থ করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ১৮:৩০:২৬
কুষ্টিয়া সী'মা'ন্তে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যা'র্থ করল বিজিবি কুষ্টিয়া সী'মা'ন্তে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যা'র্থ করল বিজিবি
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যার্থ করে দিয়েছে। বিজিবির বাধা ও জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। রবিবার (১১ অক্টোবর) সকাল পৌঁনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৫৩/৯-এস পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের একটি টহল দল অজ্ঞাত পরিচয়ে চার ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। ওই চারজনের মধ্যে দু'জন পুরুষ ও দু'জন নারী ছিলেন। বিষয়টি সীমান্তে টহলরত


বিজিবি সদস্যদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং পুশইনের চেষ্টা প্রতিহত করতে অবস্থান নেন। বিজিবির তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল আনুমানিক ৮টার দিকে চার ভারতীয় নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল


রনি জানান, সীমান্ত আইন লঙ্ঘন ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ