ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ১৭:২৮:৩৫
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
নিজস্ব প্রতিবেদক


সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, হত্যাচেষ্টা, জিম্মি করে নির্যাতন ও অর্থ লুটপাটের অভিযোগের সুষ্ঠু তদন্ত, তার নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। তারা বলেছেন, স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।


সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে। রোববার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক ইউনিটি আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান বক্তারা। এ সময় তারা সাংবাদিক কামরুজ্জামান বাবলুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক কামরুজ্জামান বাবলুর ঘটনায় ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) মহাসচিব ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান বার্তা সম্পাদক মো.


শামছুল আলম বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) নির্বাহী সদস্য মো. আবু হানিফ বলেন, ৫ আগস্টের পর গুম, খুন ও অপহরণ চিরতরে নির্মূলের প্রত্যাশা তৈরি হয়েছিল। এরপরও একজন জ্যেষ্ঠ সাংবাদিকের গুম ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ জাতির জন্য লজ্জাজনক। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে। কামরুজ্জামান বাবলুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কর্মসূচির সমন্বয়ক সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মহিন উদ্দিন স্বপন এবং এ. এফ. এম. রাসেল পাটোয়ারী যৌথভাবে মানববন্ধন পরিচালনা করেন। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার


আলমগীর হোসেন, দৈনিক তরুণ কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, মানবাধিকারকর্মী সেলিম রেজা বাচ্চু, বৈশাখী সংবাদের সম্পাদক রফিকুল ইসলাম এবং দৈনিক আগামীর সময়ের স্টাফ রিপোর্টার নোমান মোশাররফসহ বিভিন্ন গণমাধ্যম, সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।


উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পোস্তগোলা ওভারব্রিজের নিচে তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে কামরুজ্জামান বাবলুকে অপহরণ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ