ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ১৩:৩২:৪৬
সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি সোবহানার প্রথম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ডের ছড়াছড়ি
নিজস্ব প্রতিবেদক


৮ রানেই নেই তিন উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আরেকটি ব্যাটিং বিপর্যয়ের অশনি সংকেত। ফারজানা হক, শারমিন সুলতানা ও শারমিন আখতারের বিদায়ের পর ম্যাচ ঘুরিয়ে দিলেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। একাধিক রেকর্ড গড়েছেন তারা। বাংলাদেশকে এনে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রান। চতুর্থ উইকেটে ১৩৯ বলে ১১০ রান তোলেন দুজনে। ততক্ষণে সোবহানা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। ৬৬ বলে ৯ চারে তার ফিফটির পর নিগারও হাফ সেঞ্চুরি পেয়ে যান।


তবে খেলেন ৯৭ বল, যাতে ছিল ৫ চার। চতুর্থ উইকেটে ২০৮ বলে তাদের জুটি ১৫০ ছোঁয়। এক অবিশ্বাস্য জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন সোবহানা ও নিগার। দারুণ সব শটে সোবহানা ১২৩ বলে ১৫ চারে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়ে যান। জুটিটা ২০০ রানের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ৫ রানের জন্য এই জুটির ডাবল সেঞ্চুরি হয়নি। ৪৮তম ওভারের পঞ্চম বলে সোবহানা মেগান স্কুটের শিকার হন। ১১৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে ১৩৪ বলে ১৮ চার মারেন তিনি। নারী ক্রিকেটে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তাদের ১৯৫ রানের জুটি যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে সর্বোচ্চ। আর এটাই যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।


২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটে এমিলি ড্রুম ও রেবেকা জেন রোলসের ১৭০ রানের জুটিকে পেছনে ফেলেন নিগার ও সোবহানা। তারপর শেষ ওভারে পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ। নিগার ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থেকে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে ভূমিকা রাখেন। ৬ উইকেটে ২২০ রান করেছে সফরকারীরা। নারী ওয়ানডেতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ করেছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ