ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসকে লাল কার্ড, রিয়াল কি অ'বি'চা'রে'র শি'কা'র?

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ১২:৪৩:১৫
ভিনিসিয়ুসকে লাল কার্ড, রিয়াল কি অ'বি'চা'রে'র শি'কা'র? ভিনিসিয়ুসকে লাল কার্ড, রিয়াল কি অ'বি'চা'রে'র শি'কা'র?
নিজস্ব প্রতিবেদক


রিয়াল মাদ্রিদ শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে এক গোলের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লিগের অষ্টম রাউন্ডে তারা ১-০ গোলে জিতেছে। তবে ব্যবধানটা হতে পারত ২-০। ভিনিসিয়ুস ৭০তম মিনিটে গোল করেছিলেন। কিন্তু ভিএআরে তার গোলটি বাতিল হয় এবং একই ঘটনায় তাকে লাল কার্ড দেখানো হয়।


তার অপরাধ, গোল বিল্ডআপের সময় প্রতিপক্ষ খেলোয়াড় সালিবার চুল টেনে ধরেছিলেন। ৫২ মিনিটে বদলি নেমে মাত্র ২০ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। মাঝেমধ্যেই রেফারির সিদ্ধান্তের কারণে ম্যাচের ভাগ্য বদলে যাওয়ায় তাদের সমালোচনা করতে ছাড়ে না রিয়াল। রিয়াল মাদ্রিদ টিভিকে মিডফিল্ডার অরেলিয়েন শুয়োমেনি বলেছেন, ‘রেফারিদের সাথে কী হচ্ছে, এই লাল কার্ড নিয়ে কী হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি এটা বুঝতে পারছি না।’ রেফারির এই সিদ্ধান্তে তো ম্যাচের পর সংবাদ সম্মেলনেও গেলেন না কোচ হোসে মরিনিও। রেফারির এই সিদ্ধান্তে কি রিয়ালের প্রতি অবিচার করা হয়েছে? এমন প্রশ্ন উঠতেই পারে।


তবে বিতর্তিক রেফারিংয়ের ঘটনায় সূক্ষ্ম পর্যালোচনা ও বিশ্লেষণকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘আরকাইভো ভিএআর’ এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, ভিনিসিয়ুসকে সরাসরি লাল কার্ড দেওয়া ন্যায্য ছিল। তারা আরও বলেছে, ‘ভিডিও প্রযুক্তির একটি নির্ণায়ক হস্তক্ষেপ। গোলটি হওয়ার আগের আক্রমণ চলাকালে সালিবা ভিনিসিয়ুসের সংস্পর্শে আসেন এবং ব্রাজিলিয়ান খেলোয়াড়টি ভিয়ারিয়ালের খেলোয়াড়টির চুল ধরে টান দেন।’


আর্কাইভো ভিএআর জোর দিয়ে বলেছে, ‘এটি একটি সরাসরি লাল কার্ড। নিয়ম অনুযায়ী এই ঘটনাটি অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবে গণ্য।’


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ