ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে পরিকল্পনায় বাংলাদেশের বিপক্ষে সফল আফগান ব্যাটাররা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১১ ০০:২১:২৯
যে পরিকল্পনায় বাংলাদেশের বিপক্ষে সফল আফগান ব্যাটাররা যে পরিকল্পনায় বাংলাদেশের বিপক্ষে সফল আফগান ব্যাটাররা
নিজস্ব প্রতিবেদক


আবুধাবি টেস্টে দ্বিতীয় দিন শেষে দারুণভাবে ম্যাচে ফিরেছে আফগানিস্তান। দিনভর বাংলাদেশের বোলারদের ভালোই পরীক্ষা নিয়েছেন আফগান ব্যাটাররা। দিন শেষে আফগান ওপেনার আব্দুল মালিক জানিয়েছেন, শুরুতে হাসান মাহমুদ ও ইবাদত হোসেন নতুন বলে এমন নিয়ন্ত্রিত বোলিং করছিলেন যে শট খেলার মতো জায়গাই পাওয়া যাচ্ছিল না। মালিক বলেন, ‘শুরুতে তারা দুজনই নতুন বল খুব ভালোভাবে ব্যবহার করেছে, কারণ তারা গুড লেংথে বল করছিল এবং কোনো রুম দিচ্ছিল না; স্টাম্প-টু-স্টাম্প বল করছিল। সেদিক আর আমি নিজেদের মধ্যে কথা বলছিলাম যে একটু সতর্ক হয়ে খেলতে হবে এবং এদের উইকেট দেওয়া যাবে না, যাতে তারা ক্লান্ত হয়ে পড়লে আমরা রান করার সুযোগ পাই।’ বাংলাদেশের পেসারদের সামলাতে শুরু থেকেই জুটি গড়ার পরিকল্পনা ছিল আফগানিস্তানের দুই ওপেনারের।


নতুন বলে সুইং থাকায় শুরুতে সতর্ক হয়ে ব্যাটিং করে উইকেটে সময় কাটাতে চেয়েছিলেন তারা। মালিকের ভাষায়, ‘আমাদের পরিকল্পনা পরিস্থিতি অনুযায়ী ছিল। সেদিকুল্লাহ এবং আমি যখন ওপেন করতে নেমেছিলাম, নতুন বলে কিছুটা সুইং ছিল। আমরা চেষ্টা করেছিলাম একটা পার্টনারশিপ তৈরি করতে এবং পিচে সময় কাটাতে।’ ইনিংস বড় করার পরিকল্পনায় পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন আফগান ব্যাটাররা। রহমত শাহ উইকেটে আসার পর বল কিছুটা ধীরে ব্যাটে আসছিল বলে মনে হয়েছিল তাদের। তাই ছোট ছোট জুটি গড়ে দীর্ঘ সময় উইকেটে থাকার দিকে নজর দেন তারা।


মালিক বলেন, ‘খুব দূর পর্যন্ত না ভেবে ছোট ছোট পার্টনারশিপের দিকে নজর ছিল। এরপর রহমত যখন উইকেটে এলো, আমরা দেখতে পেলাম বল কিছুটা ধীরে (স্লো) আসছিল, তাই পরিকল্পনা ছিল একটু ধীরে খেলে লম্বা পার্টনারশিপ করা।’


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ