তাদের এত অবদান ভুলে গেছেন?’
তাদের এত অবদান ভুলে গেছেন?’
নিজস্ব প্রতিবেদক ‘
তাদের এত অবদান ভুলে গেছেন?’ ক্যাটরিনা কাইফ, ম্রুনাল ঠাকুর ও কৃতি স্যানন সাম্প্রতিক সময়ে বলিউডের দুই তারকা অভিনেত্রী ট্রলের শিকার হয়েছেন। মাতৃত্বের কারণে চেহারায় পরিবর্তন এসেছে ক্যাটরিনা কাইফের, এ নিয়ে তাকে কটাক্ষ করেছে নেটিজেনদের একাংশ। অন্যদিকে কৃতি স্যানন সমালোচনার মুখে
পড়েছেন একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের কারণে। বিষয়টি নিয়ে এবার ক্যাটরিনা ও কৃতির পাশে দাঁড়ালেন আরেক অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। তার মতে, নারীদের সবসময় ‘বিচার’ করা হয়। অথচ তাদের কাজের কথা কেউ মনে রাখতে চান না। আরও পড়ুন কালো গাউন আর সাদা গোলাপে অপরূপা মেহজাবীন গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর’, চমক দেখাতে পারবে কি? প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ! সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল বলেন, ‘এই দুজন অসাধারণ নারী কত ভালো কাজ করেছেন, চলচ্চিত্রশিল্প ও ব্যবসায় তাদের এত অবদান, যারা তাদের সমালোচনা করছেন, তারা কি সেসব ভুলে গেছেন? কৃতি হোক বা ক্যাটরিনা, তারা শুধু ভারতেই নয়, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবসা পরিচালনা করছেন।
আমার মনে হয়, অন্য কাউকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। কী আর বলব, মানুষ পাগল!’ ম্রুনাল মনে করেন, নারীদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে পুরুষদেরও ‘বিচার’ করে সমাজ ও নেট মাধ্যমের অনেকে। একইভাবে তারাও সমালোচনার শিকার হচ্ছেন। ম্রুনাল আপাতত ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘পূজা মেরি জান’-এর প্রচারণায়। ২ অক্টোবর এটি মুক্তি পেয়েছে জি-ফাইভে। নাভজ্যোত গুলাটি পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন হুমা কুরেশি, বিক্রম সিং চৌহান, বিজয় রাজ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স