ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অ'বৈ'ধ হকারদের বি'রু'দ্ধে অ'ভি'যা'ন হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ২০:৫৯:১৮
মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অ'বৈ'ধ হকারদের বি'রু'দ্ধে অ'ভি'যা'ন হবে মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অ'বৈ'ধ হকারদের বি'রু'দ্ধে অ'ভি'যা'ন হবে
নিজস্ব প্রতিবেদক


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুর বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি এবং মোহাম্মদপুর চল্লিশ ফিট খাল সংস্কার কর্মসূচি পরিদর্শনে তিনি একথা বলেন। শফিকুল ইসলাম খান বলেন, মোহাম্মদপুর এলাকার খাল সংস্কার ও পুনরুদ্ধার, ডেঙ্গু মুক্ত নগরায়নে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচল নিশ্চিতকরণ এবং অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার, জনগণের সরকার। তাই জনগণ যা চায় তাই করা হবে।


প্রশাসক বলেন, মিরপুর ১০ এর ফুটপাতে হকার উচ্ছেদ ও অবৈধ দখলের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে এবং জনগণ উত্তর সিটি কর্পোরেশনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাই মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। তিনি জানান, অটো রিকশা এখন ঢাকা শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন আর ঢাকা শহরে অটোরিকশা দেখতে চায় না। এই অটোরিকশা প্রতিদিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে কাজ করছে সরকার। পাশাপাশি ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে মোহাম্মদপুর বাসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাশে থেকে কাজ করবে এবং এডিস মশার লার্ভা ধ্বংসের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীরা দিন রাত এমনকি বন্ধের দিনও নিরলস পরিশ্রম করে যাচ্ছে ঢাকা শহরকে একটি নান্দনিক ও সুন্দর নগর হিসেবে জনগণের কাছে তুলে দিতে।


তিনি আরও জানান, ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টি আঞ্চলিক কেন্দ্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে এবং এই আদালত নগরবাসীকে সচেতনতা হওয়ার আহ্বান জানাচ্ছে এবং অনেক ক্ষেত্রে জরিমানা আদায় করছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ