ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধ'র্ষ'ণ'চে'ষ্টা'র অ'ভি'যো'গে ব্যক্তি গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ২০:৩৪:৫৩
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধ'র্ষ'ণ'চে'ষ্টা'র অ'ভি'যো'গে ব্যক্তি গ্রে'প্তার রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধ'র্ষ'ণ'চে'ষ্টা'র অ'ভি'যো'গে ব্যক্তি গ্রে'প্তার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোঃ আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।


তিনি জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়া এলাকায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আবুল কালাম, ওই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ করেন।


অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ