ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের বি'ক্ষো'ভ চালিয়ে যাওয়ার আহ্বান, মোদিকে হুঁ'শি'য়া'রি রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ২০:০৩:১০
তরুণদের বি'ক্ষো'ভ চালিয়ে যাওয়ার আহ্বান, মোদিকে হুঁ'শি'য়া'রি রাহুল গান্ধীর তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান, মোদিকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিবেদক

তরুণদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, আন্দোলন দমনে যত পুলিশ মোতায়েন বা যত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হোক না কেন, তারা পিছু হটবেন না।

 

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাহুল গান্ধী। রাহুল বলেন, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন। সব পুলিশকে ডাকুন: ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, আপনার যা ইচ্ছা। সব নেতাকে গ্রেপ্তার করুন। সব তরুণদের গ্রেপ্তার করুন। আমাদের সবাইকে গ্রেপ্তার করুন।’

 

রাহুল গান্ধী আরও বলেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। এই দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিপক্ষের রাজনৈতিক অবস্থান ও কর্মকৌশল সম্পর্কে তার স্পষ্ট ধারণা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

কংগ্রেস নেতা অভিযোগ করেন, ক্ষমতাসীন শিবিরের নেতৃত্বের মধ্যে ভীতি কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ক্রমেই রাজনৈতিকভাবে চাপে পড়ছেন।

 

রাহুলের দাবি, বিরোধীদের ধারাবাহিক রাজনৈতিক তৎপরতার ফলে তাদের প্রভাব ও কর্মকাণ্ডের পরিসর সংকুচিত হয়ে আসছে।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ