ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে শুরু হলো রাইডো ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৯:৪২:৩৪
দেশজুড়ে শুরু হলো রাইডো ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ ক্যাম্পেইন দেশজুড়ে শুরু হলো রাইডো ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক


দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএলের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’ গ্রাহকদের জন্য ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। শনিবার রাজধানীর বাড্ডায় অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় যেকোনো রাইডো ইলেকট্রিক স্কুটার ক্রয়ে গ্রাহকদের জন্য থাকছে নিশ্চিত উপহারসহ থাইল্যান্ড ও কক্সবাজার ভ্রমণের সুযোগ। প্রতিটি রাইডো স্কুটার ক্রয়ে প্রাপ্ত স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে


গ্রাহকরা স্মার্টফোন, ব্লু টুথ হেডফোন, স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, বাইসাইকেল এবং সর্বনিম্ন নিশ্চিত এক হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি উক্ত ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতি মাসে নির্বাচিত বিজয়ী গ্রাহকদের মধ্য থেকে একজনকে থাইল্যান্ড এবং একজনকে কক্সবাজার ভ্রমণের সুযোগ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহনের প্রতি সর্বসাধারণের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই ধারাবাহিকতায় রাইডো-এর মাধ্যমে আধুনিক, সাশ্রয়ী ও সুগম যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন যে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো রাইডো এবং ইলেকট্রিক মোবিলিটির নানাবিধ সুবিধাগুলো দেশের প্রতিটি প্রান্তের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এবং সকলের জন্য রাইডো-এর পণ্য ও সেবা প্রাপ্তি সহজতর করা। অনুষ্ঠানে রাইডো-এর


হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম বলেন যে, রাইডো ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ কেবল একটি বিপণন কার্যক্রম নয়, বরং এটি গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি রূপ। রাইডো ইলেকট্রিক স্কুটার ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা যেমন তাৎক্ষণিক নিশ্চিত উপহার লাভ করছেন, তেমনই থাইল্যান্ড ও কক্সবাজার ভ্রমণের ন্যায় পূর্ণাঙ্গ সুবিধা উপভোগের সুযোগ পাচ্ছেন। এই কার্যক্রম রাইডো ব্র্যান্ডের প্রতি গ্রাহক আস্থা ও সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। গ্রাহকরা দেশব্যাপী বিস্তৃত সব রাইডো শোরুম, দুরন্ত স্পোর্টস গ্যালারি এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ‘অথবা ডটকম’ থেকে রাইডো স্কুটার ক্রয় করে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। স্কুটার কেনার পর তাৎক্ষণিকভাবে স্ক্র্যাচ কার্ড ঘষে নির্ধারিত প্রক্রিয়ায় পুরস্কার দাবি করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাইডো-এর বিজনেস ইনচার্জ মো. তৈমুর হাসিব, চিফ মার্কেটিং অফিসার মো. মুনীম মোরশেদ, হেড অব সেলস মোস্তাফিজুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার মিনহাজুর রহমান এবং আঁখি খাতুনসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ