ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

'খেলা শুরু হয়ে গেছে', মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৯:৪১:৩৪
'খেলা শুরু হয়ে গেছে', মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ 'খেলা শুরু হয়ে গেছে', মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ

নিজস্ব প্রতিবেদক

"খেলা শুরু হয়ে গেছে" (Game on) মন্তব্যটি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ।

 

শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত এর বিক্ষোভকারীদের ওপর পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধ করার কঠোর পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

 

দিল্লিতে সরকারের কড়াকড়ি ও আন্দোলনকারীদের আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ রাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, "খেলা শুরু হয়ে গেছে।" সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, "আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেন কাঁপছেন?" এমনকি রসাত্মক ভঙ্গিতে তার অভিনীত ‘সিংহাম’ সিনেমার জনপ্রিয় সংলাপ ধার করে বলেন- "চিটিং করতা হ্যায় তু" (তুমি প্রতারণা করছ)।

 

দিল্লির যন্তর মন্তরের এই ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে প্রকাশ রাজ ছাড়াও পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিনোদন ও সামাজিক অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব মোদি সরকারের দমনপীড়নের বিরুদ্ধে রাজপথে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ