ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাদির শে'ষ বি'দা'য়ে যেতে প্রস্তাব দেওয়া হয়েছে অভিজিৎকে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৮:৫৩:০৬
দাদির শে'ষ বি'দা'য়ে যেতে প্রস্তাব দেওয়া হয়েছে অভিজিৎকে দাদির শেষ বিদায়ে যেতে প্রস্তাব দেওয়া হয়েছে অভিজিৎকে

নিজস্ব প্রতিবেদক

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকের দাদি মারা গেছেন। শনিবার সকালে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভে যোগ দিতে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দাদির মৃত্যুর খবর জানিয়ে তাকে শেষ বিদ্যায়ে অংশ নিতে বাড়ি যাওয়ার প্রস্তাব দিয়েছে দিল্লি পুলিশ।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৫ বছর বয়সে মারা যান অভিজিতের দাদি। তার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ অভিজিৎকে বিষয়টি জানায় এবং শেষকৃত্যের সময় সম্পর্কেও অবহিত করে। তবে তিনি বাড়ি ফিরে দাদির শেষ বিদ্যায়ে অংশ নেবেন, নাকি আটক অবস্থায় আন্দোলন চালিয়ে যাবেন, তা এখনো জানা যায়নি।

 

দিল্লি পুলিশ জানিয়েছে, মানবিক দিক বিবেচনা করে অভিজিৎকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।

 

পুলিশের বক্তব্য, দাদির মৃত্যুর খবর পাওয়ার পরপরই অভিজিৎকে তা জানানো হয়। শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগও তাকে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁর নিজের।

 

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তরমন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিজিৎ। বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দাদির মৃত্যুর খবরের মধ্যেই আন্দোলনে অংশগ্রহণ এবং পরিবারের শেষ বিদায়ে উপস্থিত থাকার বিষয়টি নিয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ