ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দোহাজারীকে উপজেলা ঘোষণার দা'বি'তে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বি'ক্ষো'ভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৮:৪৮:৩৪
দোহাজারীকে উপজেলা ঘোষণার দা'বি'তে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বি'ক্ষো'ভ দোহাজারীকে উপজেলা ঘোষণার দা'বি'তে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বি'ক্ষো'ভ
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের দোহাজারীকে ‘দোহাজারী-সাঙ্গু উপজেলা’ ঘোষণার দাবিতে রাজপথে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি আদায়ে আমরণ অনশন, মশাল মিছিল এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও দোহাজারী-কক্সবাজার রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। শনিবার (১০ অক্টোবর) বিকেলে ‘বৃহত্তর দোহাজারীর সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


এতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় দোহাজারীকে অনেক আগেই উপজেলা ঘোষণা করা উচিত ছিল। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও অবহেলার কারণে এ অঞ্চলের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। প্রস্তাবিত ‘দোহাজারী-সাঙ্গু উপজেলা’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আন্দোলনকারীরা জানান, পর্যায়ক্রমে মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি, কালো পতাকা মিছিল, মহাসড়ক ও রেলপথ অবরোধ এবং আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। দাবি পূরণ না হলে সড়ক ও রেলপথে অবরোধের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগব্যবস্থা অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।


স্থানীয়দের ম,তে ২০১৮ সালে চট্টগ্রাম জেলা প্রশাসকের গণশুনানি ও তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে ‘দোহাজারী-সাঙ্গু’ নামে নতুন থানা গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই উদ্যোগের বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা রয়েছে। তাদের দাবি, দোহাজারীকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ উপজেলা গঠন করা হলে এলাকার প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন ত্বরান্বিত হবে। বক্তারা আরও বলেন, গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা একটি চিঠিতে চট্টগ্রাম-১৪ আসনের দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে বাদ দিয়ে সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের সুপারিশ চাওয়া হয়েছে বলে তারা জানান। আন্দোলনকারীদের অভিযোগ, দোহাজারী পৌরসভা ও ধোপাছড়িকে বাদ দিয়ে উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হলে তা বৃহত্তর দোহাজারীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার পরিপন্থি হবে। তাদের দাবি, আগের প্রস্তাব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মতি বিবেচনায় নিয়ে ‘দোহাজারী-সাঙ্গু উপজেলা’ গঠনের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। মানববন্ধন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আগের সম্মতি ও


নির্দেশনা অনুযায়ী প্রস্তাবিত উপজেলা বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। একইসঙ্গে দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ