ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৭:৪০:৪২
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
নিজস্ব প্রতিবেদক


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট সিরিজের চলতি ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ম্যাট রেনশ। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দারুণ এক সেঞ্চুরি করেন। শনিবার লাঞ্চের সময় ২১৮ বল খেলে রেনশ অপরাজিত ছিলেন ১০২ রানে। এই ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লিখলেন তিনি। ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট অভিষেক হয়েছিল তার। বাঁহাতি ব্যাটার সেই দলের বিপক্ষে শতক হাঁকালেন। এক যুগেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।


রেনশর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সেঞ্চুরি করা শেষ অস্ট্রেলিয়ান ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৪ সালের মার্চে কেপ টাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৫ রান করেছিলেন তিনি। বাঁহাতি লিজেন্ডারি ব্যাটারও প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। রেনশর এটি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। তার প্রথম সেঞ্চুরি এসেছিল ২০১৭ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে। ওই ম্যাচের প্রথম ইনিংসে ওপেনার হিসেবে ২৯৩ বলে ১৮৪ রান করেছিলেন তিনি। ডারবানের কিংসমিডে দশম অস্ট্রেলিয়ান হিসেবে সেঞ্চুরি করলেন রেনশ। এই ভেন্যুতে তার আগে শেষবার সেঞ্চুরি করেছিলেন ফিল হিউজ। প্রয়াত এই ব্যাটার ২০০৯ সালের দ্বিতীয় ইনিংসে ১৬০ রান করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ