ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৬:৫৫:০৪
ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। (প্রতিবাদ্য বিষয় ছিল জীবনের অভিজ্ঞতার কণ্ঠ্যস্বর: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন।) গতকাল শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বর থেকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। দুপুর সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিএইচডিপি ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল কো-অডিনেটর মোঃ মোসলেম উদ্দিন, ফিল্ড কো-অডিনেটর মোঃ রুহুল আমিন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ইনচার্জ মোছাঃ ফাওজিয়া রেবেকা সুলতানা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপত্বি মোঃ আফজাল হোসেন সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ।


এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স, কর্মকর্তা-কর্মচারী। আয়োজনে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ফুলবাড়ী।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ