ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জমির বি'রো'ধে দুপক্ষের সং'ঘ'র্ষে নি'হ'ত ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৬:০৮:২৪
জামালপুরে জমির বি'রো'ধে দুপক্ষের সং'ঘ'র্ষে নি'হ'ত ১ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (১০ অক্টোবর) ইসলামপুর পৌর এলাকা দক্ষিণ ভেগুংড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান দক্ষিণ ভেংগুড়া গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে। 

 

স্থানীয়রা জানান, পৈত্রিক জমি নিয়ে আতাউর রহমানের সঙ্গে চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত। এ সময় আতাউর রহমান আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। একজন নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ