ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অ'ভি'যা'ন: ১৭ জেলে আ'ট'ক, ৬১ হাজার মিটার জাল জ'ব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৬:০৬:০৬
হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অ'ভি'যা'ন: ১৭ জেলে আ'ট'ক, ৬১ হাজার মিটার জাল জ'ব্দ হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অ'ভি'যা'ন: ১৭ জেলে আ'ট'ক, ৬১ হাজার মিটার জাল জ'ব্দ
নিজস্ব প্রতিবেদক,


হিজলা: মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ১৭ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৬১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল।গতকাল শুক্রবার রাত ১১টা থেকে আজ শনিবার ভোর ৬টা পর্যন্ত একটানা এই অভিযান পরিচালিত হয়। হিজলা নৌ পুলিশ


ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এসআই আশরাফ, এএসআই মনির ও সঙ্গীয় পুলিশ ফোর্স অংশ নেন। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জালের সাহায্যে মা ইলিশ শিকারকালে ১৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৭ জন শিশুকে তাদের পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১০ জনের বিরুদ্ধে নিয়মিত আইনে হিজলা থানায় মোট ৮টি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আসামিদের আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে জব্দকৃত ৬১ হাজার বর্গমিটার (মিটার) জালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।


মা ইলিশ রক্ষায় সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় জেলে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে হিজলা নৌ পুলিশ। জাতীয় সম্পদ রক্ষার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ