ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাফারি পার্কের লেমুর ভারতে পা'চা'র করার ঘটনায় তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৪:২৮:৩৬
সাফারি পার্কের লেমুর ভারতে পা'চা'র করার ঘটনায় তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী সাফারি পার্কের লেমুর ভারতে পাচার করার ঘটনায় তদন্ত চলছে: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর ভারতের একটি বেসরকারি চিড়িয়াখানায় থাকার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দাপ্তরিক সফরের অংশ হিসেবে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন করেন মন্ত্রী। 

 

এদিন বেলা দুইটার দিকে পরিদর্শন শুরু করে সাড়ে তিনটার দিকে শেরপুরের উদ্দেশে রওনা হন তিনি। এদিকে পরিদর্শনকালে তদন্ত শেষ হলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিবেশমন্ত্রী।

 

ভারতের চিড়িয়াখানায় থাকা লেমুর ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘লেমুর আনার ক্ষেত্রে সমস্যা আছে। আবার এটা যে ওখানে চলে গেল কেমনে, এটাও বুঝলাম না।’

 

আবদুল আউয়াল বলেন, ‘এটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন (তদন্ত) চলতেছে। আমরা আশা করি, যখন ইনভেস্টিগেশন শেষ হবে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। কারণ, এটা তো দুইটা দেশের ভেতরে ইনভলভ হয়ে গেছে। একটু সময় লাগবে, যখন আমাদের ইনভেস্টিগেশন শেষ হবে, এটা নিয়ে যথাবিহিত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম ও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ