ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আম্পায়ারের ভু'লে উইকেট পেল না বাংলাদেশ, জীবন পেল দুই আফগান ওপেনার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৩:৪৯:০২
আম্পায়ারের ভু'লে উইকেট পেল না বাংলাদেশ, জীবন পেল দুই আফগান ওপেনার আম্পায়ারের ভুলে উইকেট পেল না বাংলাদেশ, জীবন পেল দুই আফগান ওপেনার
নিজস্ব প্রতিবেদক


হাসান মাহমুদের করা প্রথম ওভারে সেদিকউল্লাহ অটলের ব্যাটের পাশ দিয়ে বল উইকেটরক্ষক লিটন দাসের হাতে জমা পড়ে। বাংলাদেশি ফিল্ডারদের আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে কোনো স্পাইক ধরা না পড়ায় রিভিউ হারায় বাংলাদেশ। এরপর তারা নিশ্চিত উইকেট হারাল আম্পায়ারের ভুল সিদ্ধান্তে। অথচ স্পষ্ট বাঁক দেখা গিয়েছিল বলের, শান্তও এবার রিভিউ নিলেন না। তবে রিপ্লেতে স্পাইক ধরা পড়েছে।


দারুণ শুরুর পর ব্যাটিংয়ে বাংলাদেশ শেষদিকে ধুঁকেছে। এবার বোলিংয়েও শুরুতে সুযোগ হারাল তারা। আফগানিস্তানের দুই ওপেনারই একবার করে লাইফ পেয়েছেন। আরেক ওপেনার আবদুল মালিকের ব্যাট ছুঁয়ে প্রথমে দুই স্লিপারের মাঝ দিয়ে গেছে। পরে তিনি আরেকটি ক্যাচ তোলার পর তানজিদ তামিম তালুবন্দি করার আগমুহূর্তে মাটি স্পর্শ করেছে বল।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ