ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বাসচা'পা'য় শাশুড়ি-পুত্রবধূ নি'হ'ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ১৩:৩০:০৬
জামালপুরে বাসচা'পা'য় শাশুড়ি-পুত্রবধূ নি'হ'ত জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন শাশুড়ি ও পুত্রবধূ। শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি জব্দ এবং চালকের সহকারীকে (হেলপার) আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

 

নিহত ব্যক্তিরা হলেন-নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা উফেজা বেগম ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের মহাসড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও তার পুত্রবধূ ফরিদা বেগম। ওই সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী একটি দ্রুতগতির বাস ঠাকুরপাড়া এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

তবে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, হাইওয়ে পুলিশ ইতোমধ্যে বাসের হেলপারকে আটক করেছে এবং বাসটি নিজেদের হেফাজতে নিয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ