ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা'দ'ক'দ্র'ব্য নিয়ন্ত্রণে সরকারের রাজনৈতিক হ'স্ত'ক্ষে'প নেই : ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ০১:৫২:৩৬
মা'দ'ক'দ্র'ব্য নিয়ন্ত্রণে সরকারের রাজনৈতিক হ'স্ত'ক্ষে'প নেই : ববি হাজ্জাজ মা'দ'ক'দ্র'ব্য নিয়ন্ত্রণে সরকারের রাজনৈতিক হ'স্ত'ক্ষে'প নেই : ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক



মাদক আমাদের দেশে মহামারি আকার ধারণ করছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, মাদকের সঙ্গে ক্রাইম সম্পৃক্ত। যারা মাদক ও ক্রাইমের সঙ্গে জড়িত, যারা দুষ্টু লোক তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক নাম ব্যবহার করে যাতে কেউ অনৈতিক সুবিধা না নিতে পারে সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে। সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।



শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। এর নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। মাদক, কিশোর গ্যাংসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি ও এসআরবি টহল বাড়ানো হচ্ছে, দেশব্যাপী ১২৫টি নতুন থানা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের মানুষ অমানবিক জীবনযাপন করে। বিহারী ক্যাম্পে ড্রাগ ক্রাইম ছাড়াও নানাবিধ অপরাধ সংগঠিত হয়। মাদক বিক্রির হট স্পট এই ক্যাম্পের বাসিন্দাদের পুনর্বাসন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের নীতি ও সামাজিক আন্দোলন একসঙ্গে চালাতে হবে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদকের কারণেই সমাজে বেশিরভাগ ঘৃণ্য ও চাঞ্চল্যকর অপরাধের মত ঘটনা ঘটছে। মাদকের ভয়াল থাবায় পারিবারিক কলহ, চুরি-ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্রের ব্যবহার, সাইবার অপরাধসহ ব্লাকমেইলিংয়ের মতো সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে।


মাদকের টাকা জোগাড় করতে নিজের মা-বাবা, স্ত্রী, সন্তান, ভাই-বোনকেও হত্যার মতো ঘটনাও অহরহ ঘটছে। মাদক এখন বহুমাত্রিক সামাজিক সংকটে পরিণত হচ্ছে। ইয়াবা এখন শহর থেকে গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। অনলাইনে অর্ডার দিলে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে মাদকদ্রব্য। মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ক্ষমতার পালাবদলের সঙ্গে তারা নিজেদের রাজনৈতিক রং পালটে মাদক ব্যবসাসহ নানাধরণের অপরাধ করে থাকে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে পরাজিত করে সরকারি দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।



প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জামিউল আহসান শিপু, সাংবাদিক নাদিয়া শারমিন, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ