ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে ছাত্রলীগের ঝটিকা মি'ছি'ল, প্র'তি'বা'দে বিএনপির পা'ল্টা বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১০ ০০:১৯:৩৬
গৌরীপুরে ছাত্রলীগের ঝটিকা মি'ছি'ল, প্র'তি'বা'দে বিএনপির পা'ল্টা বিক্ষোভ গৌরীপুরে ছাত্রলীগের ঝটিকা মি'ছি'ল, প্রতিবাদে বিএনপির পাল্টা বিক্ষোভ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ




ময়মনসিংহের গৌরীপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় মিছিল করে নেতা-কর্মীরা। গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল মুক্তাদির শাহীনের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আল মুক্তাদির শাহীন

বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচির পাশাপাশি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই মিছিল করেছেন তারা। এদিকে আল মুক্তাদির শাহীনের নেতৃত্বে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে পড়লে একই এলাকায় পাল্টা বিক্ষোভ মিছিল করে স্থানীয় ডৌহাখলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



এ সময় তাদের হাতে লাঠিশোঠা ছিলো। ডৌহখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউল আলম জুরান বলেন, শুক্রবার জুমআ’র নামাজের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে সটকে পরে। নামাজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া তাদের মিছিল দেখে ডৌহাখলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ জানিয়ে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে। গৌরীপুর থানা



অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, গৌরীপুর উপজেলা ও ময়মনসিংহ সদর থানার সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছড়িয়েপড়া মিছিলের ভিডিও ক্লিপ দেখেছি। জড়িতদের নাম পরিচয় শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ