ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎কুবি উপ-উপাচার্যের পিতার মৃ'ত্যু'তে শিক্ষক সমিতির শো'ক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৯ ২১:৫৬:৫৩
‎কুবি উপ-উপাচার্যের পিতার মৃ'ত্যু'তে শিক্ষক সমিতির শো'ক প্রকাশ কুবি উপ-উপাচার্যের পিতার মৃ'ত্যু'তে শিক্ষক সমিতির শো'ক প্রকাশ
‎ ‎কুবি প্রতিনিধি: ‎



‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের পিতা মোহাম্মদ হিরণ মিয়া সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ‎ ‎শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক শামীমা নাসরিন ও সদস্যসচিব ড.


মোহাম্মদ জুলহাস উদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। ‎ ‎শোকবার্তায় বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এর পিতা জনাব মোহাম্মদ হিরন মিয়া সরকার-এর মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীরভাবে শোকাহত। মরহুমের মৃত্যুতে শিক্ষক সমিতির প্রতিটি সদস্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমানুভূতির সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছে। একই সঙ্গে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ‎ ‎শিক্ষক সমিতির সদস্য সচিব ড. মোঃ জুলহাস উদ্দীন বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য স্যারের পিতৃ বিয়োগে কুমিল্লা


বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শোকাহত। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্যারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছে। দোয়া করি উপ উপাচার্য স্যার অতিদ্রুত এই শোক কাটিয়ে উঠুক। শিক্ষক সমিতি সর্বদা তাঁর পাশে থেকে সাহস ও শক্তি জোগাবে।" ‎ ‎


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ