মানব পা'চা'র নির্মূলের মা'ন'দ'ণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
মানব পা'চা'র নির্মূলের মা'ন'দ'ণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
মানব পাচার নির্মূলে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে। তবে এটি নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ। ২০২৬ সালের ‘ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট’ শীর্ষক প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করা হয়। মানব পাচার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মানব পাচার প্রতিরোধে বিগত বছরের তুলনায় বাংলাদেশ সরকারের সামগ্রিক উদ্যোগ বেড়েছে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আগের মতো দ্বিতীয় ধাপেই (টিয়ার-২) রয়ে গেছে। এই ধাপে বাংলাদেশের প্রতিবেশীদের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, ভুটান ও শ্রীলঙ্কা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানব পাচার মোকাবিলায় আইনি কাঠামো শক্তিশালী করতে ‘প্রিভেনশন অ্যান্ড সাপ্রেশন অব হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড স্মাগলিং
অব মাইগ্রেন্টস অর্ডিন্যান্স-২০২৬’ প্রণয়ন, তদন্ত ও মামলা বৃদ্ধির উদ্যোগ, মানব পাচার অপরাধ ও ভুক্তভোগী শনাক্তকরণ নির্দেশিকা হালনাগাদ এবং সুরক্ষা সেবায় দ্রুত রেফারালের জন্য ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ ছাড়া, বিদেশগামী কর্মীদের সুরক্ষা জোরদার করে মানবপাচারের ঝুঁকি কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশ এখনও ন্যূনতম মান পূরণ করতে পারেনি। বিশেষ করে ভুক্তভোগী শনাক্তকরণ কমেছে এবং পুনর্বাসন ও সুরক্ষা কার্যক্রম পর্যাপ্ত নয়। এ সমস্যা বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী ও বিদেশ থেকে ফিরে আসা বাংলাদেশি অভিবাসী কর্মীদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, অভিবাসী কর্মীদের কাছ থেকে নিয়োগ ফি নেওয়ার প্রথা অব্যাহত থাকায় অনেক কর্মী ঋণের ফাঁদে পড়ছেন, যা তাদের মানবপাচারের ঝুঁকি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমাস টমি পিগট বলেন, মানবপাচার স্বাধীনতা ও মর্যাদার মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। যারা পাচারকারীদের শাস্তি দিতে এবং নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়, তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে প্রতিবেদনটি।
তিনি বলেন, ট্রাম্প প্রশাসন মানবপাচারকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বিচারের মুখোমুখি করতে সব ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স