ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্র'তি'রো'ধে জনসচেতনতা তৈরির লক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অ'ভি'যা'ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৯ ১৮:২৫:০৩
ডেঙ্গু প্র'তি'রো'ধে জনসচেতনতা তৈরির লক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অ'ভি'যা'ন ডেঙ্গু প্র'তি'রো'ধে জনসচেতনতা তৈরির লক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অ'ভি'যা'ন
নিজস্ব প্রতিবেদক


নেমেছেন জয়নুল আবেদনী এমপি নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে আজ শুক্রবার (০৯ অক্টোবর) সকালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি। যাত্রাবাড়ী-শ্যামপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সিটি কপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মতো নিজেই ময়লা পরিষ্কার ও ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিবেশ সুরক্ষায় জনগণকে উদ্বুদ্ধ করেন সৈয়দ জয়নুল আবেদীন এমপি।


পরে তিনি স্থানীয়দের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে উদাসীনতার পরিচয় দিয়েছে। কিন্তু জাতীয় সংসদের বিরোধীদল জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে জনগণের প্রয়োজনে জনগণের পাশে ছুঁটে এসেছে। জামায়াতে ইসলামী দেশের যেকোন ক্রান্তিলগ্নে সবার আগে, সবখানে ছুঁটে যায় এবং যাবে, ইনশাআল্লাহ। তিনি দেশবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই।



এসময় যাত্রাবাড়ী-শ্যামপুর থানা আমীর মুহাম্মদ যাকীর হুসাইন, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজির আহমেদ ভূঁইয়া, যাত্রাবাড়ী-শ্যামপুর থানা নায়েবে আমীর মো. হেলাল উদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য মো. হুমায়ুন কবিরসহ যাত্রাবাড়ী-শ্যামপুর থানার শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, ওয়ার্ড দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ