ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বংশাল এলাকায় এসআরবি -এর ভ্রাম্যমান আদালত কর্তৃক বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১০ লক্ষ টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ এবং একজন ব্যবসায়ীকে ০২ লক্ষ টাকা জ'রি'মা'না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৯ ০২:৩৭:৫২
রাজধানীর বংশাল এলাকায় এসআরবি -এর ভ্রাম্যমান আদালত কর্তৃক বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১০ লক্ষ টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ এবং একজন ব্যবসায়ীকে ০২ লক্ষ টাকা জ'রি'মা'না রাজধানীর বংশাল এলাকায় এসআরবি -এর ভ্রাম্যমান আদালত কর্তৃক বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১০ লক্ষ টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ এবং একজন ব্যবসায়ীকে ০২ লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক



রাজধানীর বংশাল এলাকায় এসআরবি -এর ভ্রাম্যমান আদালত কর্তৃক বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১০ লক্ষ টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ এবং একজন ব্যবসায়ীকে ০২ লক্ষ টাকা জরিমানা।* ১। এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল এসব ক্ষেত্রে এসআরবি-এর সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে। ২।


এরই ধারাবাহিকতায় অদ্য ০৮/১০/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকা হতে বিকাল অনুমান ১৫.০০ ঘটিকা পর্যন্ত জনাব আবু হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসআরবি ফোর্সেস সদর দপ্তর এর নেতৃত্বে ও এসআরবি-১০, সিপিএসসি, লালাবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপি, ঢাকার বংশাল থানা এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার বংশাল থানাধীন নবাবপুর এলাকার একটি কারখানায় বিআরবি, বিজলী, আরআর ক্যাবলস’সহ বিভিন্ন ব্র্যান্ডের নামে উৎপাদিত প্রায় ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকার নকল বৈদ্যুতিক তার এবং তার উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়। এসময় আশরাফুল ইসলাম (৩৫) নামে একজনকে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) জরিমানা করা হয়। ৪। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও এসআরবি-এর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নকল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে এসআরবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। *


তপন সরকার* *সিনি. সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ