ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃ'ত্যু'তে মিফতাহ্ সিদ্দিকীর শো'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৯ ০০:৩২:৫২
সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃ'ত্যু'তে মিফতাহ্ সিদ্দিকীর শো'ক সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃ'ত্যু'তে মিফতাহ্ সিদ্দিকীর শো'ক
নিজস্ব প্রতিবেদক


সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মা হুসনবান বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মিফতাহ্ সিদ্দিকী বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জন্য গভীর বেদনা ও অপূরণীয় ক্ষতির। হুসনবান বিবির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।



তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে তার কবরকে নূরে ভরে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে শোক ও বেদনা সহ্য করার শক্তি এবং ধৈর্য ধারণের তাওফিক দান করুন। তিনি মরহুমার আত্মার শান্তি ও পরিবারের সদস্যদের মানসিক শক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ