ডিএমপি, ঢাকার বাড্ডা থানাধীন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ০৬ লক্ষ টাকা জ'রি'মা'না করেছে এসআরবি-১
ডিএমপি, ঢাকার বাড্ডা থানাধীন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ০৬ লক্ষ টাকা জ'রি'মা'না করেছে এসআরবি-১
নিজস্ব প্রতিবেদক
ডিএমপি, ঢাকার বাড্ডা থানাধীন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ০৬ লক্ষ টাকা জরিমানা করেছে এসআরবি-১ ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অস্ত্র উদ্ধার, খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে এসআরবি এর জোরালো তৎপরতা অব্যাহত আছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ অক্টোবর ২০২৬ তারিখ সময় ১১.৩০ ঘটিকা হইতে ২০.৩০ ঘটিকা পর্যন্ত এসআরবি-১, সিপিসি-১ এর আভিযানিক দল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল ও সহকারী পরিচালক ইন্দ্রানি রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন ঢাকা বিভাগীয় কার্যালয় কর্তৃক মধ্য বাড্ডা থানাধীন এলাকায় নকল ও ভেজাল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নকল পন্য তৈরী করে প্রতারণা, অস্বাস্থ্যকর পরিবেশে সস তৈরী, নকল সস তৈরীর কৌঠা, স্থানীয়ভাবে তৈরী কফির উপর নেসকেফের সিল ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে মাসুম এন্টারপ্রাইজ, জুনাইদা এন্টারপ্রাইজ ও শামীমা ইয়াসমিন দোহা কর্পোরেটদ্বয়কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী ২,০০,০০০/- টাকা করে মোট ৬,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন এবং নিম্নোক্ত মালামাল ধ্বংসের জন্য জব্দ করেন। ক। ৫০ কার্টুন ভর্তি কফির কাচের কৌটা যাহার প্রতি কার্টুনে ২৪ টি করিয়া মোট ২৪*৫০=১২০০ কফির কৌটা।
খ। ২০ টি প্লাস্টিকের বস্তা ভর্তি সসের কৌটা ও কফির ঢাকনা। গ। ১০ কার্টুন ভর্তি কফির খালি কৌটা যাহার প্রতি কার্টুনে ২৪ টি করিয়া মোট ২৪*১০=২৪০ টি কফির খালি কৌটা। ঘ। ১০ লিটারি ড্রাম ভর্তি সস যাহার প্রতি ড্রামে ১৫ লিটার করে মোট ১০*১৫=১৫০ লিটার খোলা সস। ৩। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স