ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে একই প্রতিষ্ঠানের ২ শিক্ষকের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৯ ০০:০৮:৫৬
নাইক্ষ্যংছড়িতে একই প্রতিষ্ঠানের ২ শিক্ষকের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়েছে নাইক্ষ্যংছড়িতে একই প্রতিষ্ঠানের ২ শিক্ষকের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়েছে
নিজস্ব প্রতিবেদক



বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার জাহাঙ্গীর আলম ও সহ মৌলভী আসমা আক্তার অর্থাৎ মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক সহকারী মাস্টার তাজেম উদ্দিনের স্ত্রী'র অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ০৮ অক্টোবর দুপুরে আসমা জাহাঙ্গীর আলমের নাইক্ষ্যংছড়ি সদরের মসজিদ ঘোনা এলাকার ব্যচলর বাসায় গিয়ে ঢুকে পড়েন। ঘন্টাখানেক পরে এলাকাবাসী গিয়ে তাদের হাতেনাতে আটক করে।



ভিডিওতে আসমা জাহাঙ্গীরের কাছে রেজুলেশন খাতা নিতে গিয়েছেন বলে দাবী করলেও এলাকাবাসীর দাবী আসমা ঐ বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সর্বশেষ তথ্য অনুযায়ী মসজিদ ঘোনা সমাজ কমিটি সামাজিক মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।


একই প্রতিষ্ঠানের দুইজন শিক্ষকের এমন ভিডিও নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে ফোন করা হলে অভিযুক্ত ২ শিক্ষক ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ