ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণা থেকে কক্সবাজার ও শ্যামনগর রুটে দূরপাল্লার বাস সার্ভিসের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ২৩:৩৬:৪৪
নেত্রকোণা থেকে কক্সবাজার ও শ্যামনগর রুটে দূরপাল্লার বাস সার্ভিসের শুভ উদ্বোধন নেত্রকোণা থেকে কক্সবাজার ও শ্যামনগর রুটে দূরপাল্লার বাস সার্ভিসের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণা জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে এবার সরাসরি পর্যটন নগরী কক্সবাজার এবং উপকূলীয় উপজেলা সাতক্ষীরার শ্যামনগরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ) বিকেল ৫টা ৫০ মিনিটে নেত্রকোণা কুড়পাড় বাস টার্মিনালে অবস্থিত কার্যালয়ের সামনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়। যাত্রীদের যাতায়াত সহজ করতে নতুন এই বাসগুলোর জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয়েছে: ১. নেত্রকোণা-কক্সবাজার রুট,এই বাসটি নেত্রকোণা থেকে ছেড়ে কিশোরগঞ্জ, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে সরাসরি কক্সবাজার পৌঁছাবে। ২. নেত্রকোণা-সাতক্ষীরা (শ্যামনগর) রুট, এই বাসটি নেত্রকোণা থেকে ছেড়ে কিশোরগঞ্জ, নরসিংদী, নড়াইল ও যশোর হয়ে সাতক্ষীরার শ্যামনগরে গন্তব্যে পৌঁছাবে।



বাস সার্ভিসটির শুভ উদ্বোধন উপলক্ষে কুড়পাড় বাস টার্মিনালে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় পরিবহন খাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা মোটরযান ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল জলিল এবং নেত্রকোণা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জাহেদ আলম এবং মদন-কেন্দুয়া বাস টার্মিনালের সভাপতি সৈয়দ তোফায়েল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পরিবহন মালিক, শ্রমিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নতুন এই সরাসরি বাস চালুর ফলে নেত্রকোণার সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের দূরপাল্লার যাতায়াত আগের চেয়ে অনেক বেশি সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ