ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারের সাথে বি'ষ খাইয়ে শিশু হ'ত্যা, অ'ভি'যু'ক্ত সৎ মা ও বাবা আ'ট'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ২৩:১৪:৫৬
খাবারের সাথে বি'ষ খাইয়ে শিশু হ'ত্যা, অ'ভি'যু'ক্ত সৎ মা ও বাবা আ'ট'ক খাবারের সাথে বি'ষ খাইয়ে শিশু হ'ত্যা, অ'ভি'যু'ক্ত সৎ মা ও বাবা আ'ট'ক
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :



ময়মনসিংহের গৌরীপুরে ওয়াসকুরুনি নামে আড়াই বছরের এক শিশুকে খাবারের সাথে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সৎ মা ও বাবার বিরুদ্ধে। এই ঘটনায় শিশুটির মা মোছাঃ শেফালী গৌরীপুর থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত সৎ মা আকলিমা ও বাবা আব্দুল কাদিরকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল কাদিরের বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ি গ্রামে। ২০১৫ সালে আব্দুল কাদির উপজেলার মইলাকান্দা ইউনিয়নের বড় কালীহর গ্রামের আব্দুল হাকিমের মেয়ে মোছা. শেফালিকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের জয়নাল আবেদীন (৮) ও ওয়াসকুরুনি (২) নামে দুটি সন্তান রয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাসে আইনিভাবে আব্দুল কাদিরের সাথে শেফালীর বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের এক সপ্তাহ পর আব্দুল


কাদির বিয়ে করেন বোকাইনগর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মেয়ে আকলিমাকে। এরপর দুই সন্তান জয়নাল আবেদীন (৮) ও ওয়াসকুরুনি (২) ও দ্বিতয়ী স্ত্রী আকলিমাকে নিয়ে আব্দুল কাদির একসাথে বসবাস করতো। গত মঙ্গলবার দুপুরে আকলিমা শিশু ওয়াসকুরুনিকে ডিম খাওয়ায় ও পানি পান করায়। এরপর শিশুটিকে গোসল করিয়ে ঘুম পাড়াতে বিছানায় নিয়ে গেলে শিশুটি কাশতে শুরু করে। কাশির শব্দ শোনে ঘরে ছুটে এসে দাদী আছিয়া আক্তার শিশুটির মুখে বিষের গন্ধ পায়। পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।



শিশুর বড় চাচা মতিউর রহমান জানান, আব্দুল কাদিরের প্রথম স্ত্রী অনেক ভালো ছিলো। আব্দুল কাদির পরকীয়া করে, আমরা তাকে এই পথ থেকে ফিরানোর চেষ্টা করেছি। কিন্তু সে মোছাঃ শেফালিকে তালাক দিয়ে আকলিমাকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে। ঘটনার দিন বাড়ির সামনের মসজিদে নামাজ পড়াবস্থায় চিৎকার চেঁচামেচি শুনে ফরজ নামাজশেষে এসে দেখি ভাতিজার মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে। শিশুর মা মোছাঃ শেফালী বলেন, আকলিমার সাথে পরকীয়ার কারণেই আমাকে তালাক দিয়ে আকলিমাকে বিয়ে করে আব্দুল কাদির। গত ৬ অক্টোবর আমার ছোট ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছে কাদির ও তার স্ত্রী আকলিমা। আমাকে না জানিয়ে সৎ মাকে আসল মা সাজিয়ে হাসপাতাল থেকে ছেলের লাশ বাড়িতে নিয়ে আসে। আমার ছেলে হত্যার বিচার চাই। আব্দুল কাদির বলেন, ঘটনার দিন আমি ছেলে ওয়াসকুরুনিকে ভালো দেখে খড় আনতে যাই ঢালিয়া বিলে। ঢালিয়া বিলে থাকাবস্থায় আমি খবর শুনি ছেলে বিষ খাইছে। পরে এসে তাকে হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতালেই ছেলে মৃত্যুবরণ করে। শিশুর দাদী আছিয়া বলেন, ঘটনার দিন নাতির কাশি শুনে ঘরে ঢুকে দেখেন নাতিকে নিয়ে তার সৎ মা শুয়ে আছে। তখন তিনি নাতিকে সেখান থেকে টান দিয়ে বাইরে করে দেখেন মুখে বিষ গন্ধ করছে।



পরে তার চাচারা বাড়ি থেকে হাসপাতালে নিয়ে গেলে নাতি মারা যায়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ