ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভ'ঙ্গে'র অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থ'গি'ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ১৮:১১:৩৫
দলীয় শৃঙ্খলা ভ'ঙ্গে'র অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থ'গি'ত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ও কুয়াকাটা পৌর বিএনপির দুই সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

চিঠি সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে।

 

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা ও দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পদ স্থগিতের চিঠির অনুলিপি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট উপজেলা ও পৌর বিএনপির সভাপতির কাছে পাঠানো হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ