ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মহাখালীতে বাসে আ'গু'ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-০৮ ১৬:৪২:৫৬
রাজধানীর মহাখালীতে বাসে আ'গু'ন রাজধানীর মহাখালীতে বাসে আ'গুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

ফায়ার সার্ভিস জানায়, শেরপুর থেকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পর দুপুর দেড়টার দিকে প্রাইম পরিবহনের বাসটিতে আগুন লাগে। বাসের এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

খবর পেয়ে বেলা ১টা ৪০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দুপুর ২টা ২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটির বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ